সদ্য পাস হওয়া ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল’ নিয়ে আপত্তি জানিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। দলটির অভিযোগ, পাস হওয়া বিলে গুমের ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা রাখা হয়নি; বরং অভিযুক্ত বাহিনী বা সংস্থাকে দিয়েই তদন্ত করানোর পুরোনো কৌশল বহাল রাখা হয়েছে।
অন্যদিকে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, জাতীয় মানবাধিকার কমিশন আইন এবং সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল নিয়ে গভীর উদ্বেগ ও প্রত্যাশার কথা জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটি মনে করে, প্রস্তাবিত আইনগুলোকে আরও কার্যকর, স্বচ্ছ ও জনবান্ধব করা প্রয়োজন।