পঞ্চগড়ে রাতের খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। তাঁকে খাবারের সঙ্গে বিষাক্ত কিছু খাইয়ে হত্যা করা হয়েছে—এমন অভিযোগ উঠেছে তাঁর স্ত্রীর বিরুদ্ধে। লাশ দাফনের পরদিন সোমবার বিকেলে পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা ওই নারীকে পুলিশে সোপর্দ করেন।
দিনমজুর মো. আলম (২৮) পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড-প্রধানপাড়া এলাকার বাসিন্দা। তাঁর স্ত্রীর নাম মৌসুমি আক্তার (২৫)। আলমের শ্বশুরবাড়ি বোদা উপজেলার আমতলা এলাকায়। তাঁদের এক মেয়ে (৭) ও এক ছেলে (৫) রয়েছে।