National
জুলাইয়ে শহীদ হন স্বামী, পরে যৌন নির্যাতনের শিকার হয়ে মেয়ের আত্মহত্যা
জুলাই গণ–অভ্যুত্থানে স্বামী মো. জসিম উদ্দিন প্রাণ হারিয়েছেন। পরে যৌন নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা করেছে মেয়ে। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জবানবন্দি দিতে এসে দুই প্রিয়জনকে হারানোর কথা তুলে ধরতে গিয়ে বার
লেখক নিজস্ব প্রতিবেদক156K বার পড়া

জুলাই গণ–অভ্যুত্থানে স্বামী মো. জসিম উদ্দিন প্রাণ হারিয়েছেন। পরে যৌন নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা করেছে মেয়ে। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জবানবন্দি দিতে এসে দুই প্রিয়জনকে হারানোর কথা তুলে ধরতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন রুমা বেগম।
২০২৪ সালের জুলাই–আগস্টের গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে করা মামলার সাক্ষী রুমা বেগম। পটুয়াখালীর বাসিন্দা রুমা বেগম একজন গৃহিণী। জুলাই গণ–অভ্যুত্থানে তাঁর স্বামী মো. জসিম উদ্দিন শহীদ হন। জসিম ঢাকায় একটি এনজিওর গাড়ি চালাতেন।



