National
সৌরবিদ্যুৎ উৎপাদনে সুবিধা, বাড়ছে নিম্ন স্তরের সিগারেটের দাম
নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে শুল্ক-কর রেয়াতি সুবিধায় যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিসংক্রান্ত প্রজ্ঞাপন জারির প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ছয় মাস পর্যন্ত এ সুবিধা পাওয়া যাবে। এ
লেখক বিশেষ প্রতিবেদক200K বার পড়া

নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে শুল্ক-কর রেয়াতি সুবিধায় যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিসংক্রান্ত প্রজ্ঞাপন জারির প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ছয় মাস পর্যন্ত এ সুবিধা পাওয়া যাবে। এ ছাড়া নিম্ন স্তরের সিগারেটের ন্যূনতম মূল্য পরিবর্তনের প্রজ্ঞাপন সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। তাতে নিম্ন স্তরের সিগারেটের দাম বাড়বে।
আজ সোমবার রাতে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের সিদ্ধান্ত জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।



