National
জাহাজভাঙা শিল্পে দুর্ঘটনায় ক্ষতিপূরণের নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণের দাবি
দেশে ২০২৫-২৬ সালে জাহাজভাঙা শিল্পের গ্রিন সার্টিফায়েড (পরিবেশবান্ধব) ইয়ার্ডগুলোতে প্রায় ৮৪টি দুর্ঘটনা ঘটে। এর মধ্যে গ্যাস বিস্ফোরণ, ওপর থেকে পড়ে যাওয়া, কাজের সময় হাত-পায়ে আঘাত পাওয়া কিংবা পুড়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। এই শ
লেখক নিজস্ব প্রতিবেদক68K বার পড়া

দেশে ২০২৫-২৬ সালে জাহাজভাঙা শিল্পের গ্রিন সার্টিফায়েড (পরিবেশবান্ধব) ইয়ার্ডগুলোতে প্রায় ৮৪টি দুর্ঘটনা ঘটে। এর মধ্যে গ্যাস বিস্ফোরণ, ওপর থেকে পড়ে যাওয়া, কাজের সময় হাত-পায়ে আঘাত পাওয়া কিংবা পুড়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। এই শিল্পের শ্রমিকদের যথাযথ নিরাপত্তাসামগ্রী নিশ্চিত করা হয় না। ফলে বিষাক্ত গ্যাসের উপস্থিতি শ্রমিকদের দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা সামান্য ক্ষতিপূরণ পান। তাই ক্ষতিপূরণ দিতে নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করা জরুরি।



