National
কক্সবাজার সৈকতে সড়ক নির্মাণে দেওয়া নিষেধাজ্ঞাকে স্বাগত জানালেন জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্টের দেওয়া আদেশকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের স্পেশাল র্যাপোর্টিয়ার অ্যাস্ট্রিড পুয়েন্তেস রিয়ানো। নিজেদের অর্পিত দায়িত্বের প্রতি সুবিচার করে সমুদ্র ও সৈকত রক্ষা
লেখক নিজস্ব প্রতিবেদক59K বার পড়া

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্টের দেওয়া আদেশকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের স্পেশাল র্যাপোর্টিয়ার অ্যাস্ট্রিড পুয়েন্তেস রিয়ানো। নিজেদের অর্পিত দায়িত্বের প্রতি সুবিচার করে সমুদ্র ও সৈকত রক্ষায় রাষ্ট্রকে সহায়তা করার জন্য হাইকোর্টকে অভিনন্দন জানিয়েছেন তিনি।
অ্যাস্ট্রিড পুয়েন্তেস রিয়ানো জাতিসংঘের স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন ও টেকসই পরিবেশবিষয়ক মানবাধিকার রক্ষাসংক্রান্ত স্পেশাল র্যাপোর্টিয়ার। সম্প্রতি নিজের লিংকডইন অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।



