National
গুম প্রতিরোধ বিলের সঙ্গে ট্রাইব্যুনালের কনফ্লিক্ট হবে না: চিফ প্রসিকিউটর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিসি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সঙ্গে গুম প্রতিরোধ ও প্রতিকার বিলের কোনো ধরনের ‘কনফ্লিক্ট’ (সাংঘর্ষিক) হওয়ার সুযোগ নেই। বিলে উল্লেখ আছে, যদি
লেখক নিজস্ব প্রতিবেদক63K বার পড়া

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিসি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সঙ্গে গুম প্রতিরোধ ও প্রতিকার বিলের কোনো ধরনের ‘কনফ্লিক্ট’ (সাংঘর্ষিক) হওয়ার সুযোগ নেই। বিলে উল্লেখ আছে, যদি গুম ব্যাপক মাত্রায় হয় অথবা যদি সেটি একই ধরন বা পদ্ধতিগতভাবে হয়, তাহলে সেটি মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য হবে। তখন সেটির বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে।
জাতীয় সংসদে গুম প্রতিরোধ ও প্রতিকার বিল পাসকে স্বাগত জানিয়ে চিফ প্রসিকিউটর আরও বলেন, এর মধ্য দিয়ে গুমের শিকার ব্যক্তিদের জন্য বিচারের দ্বার উন্মোচিত হয়েছে। এটি মাইলফলক হিসেবে কাজ করবে।



