ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) নাক কান গলা বিভাগের প্রধান অধ্যাপক আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় করা মামলায় আরও দুই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিরা হলেন সাব্বির হোসেন (১৮) ও ফাহিম ইশরাক লাবিব (২০)।
সোমবার মামলার তদন্ত কর্মকর্তা মো. আতিকুজ্জামানের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই রোকনুজ্জামান প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন।