বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধসংক্রান্ত প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে রিট হয়েছে। রিটটি বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ সোমবারের কার্যতালিকায় ৬০ নম্বর ক্রমিকে ওঠে।
ওই আদালতে নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী প্রথম আলোকে বলেন, রিটটি কার্যতালিকায় ৬০ নম্বর ক্রমিকে ছিল। তবে আজ ওই ক্রমিক পর্যন্ত পৌঁছায়নি। কার্যতালিকায় থাকা এর আগের বিভিন্ন মামলার শুনানির মধ্য দিয়ে আজ আদালতের কার্যক্রম শেষ হয়েছে।