National
৩০ দিনের মধ্যে আপিল না করলে গ্রহণযোগ্য হবে না, সেটা হোক শেখ হাসিনা বা আবুল কালাম আযাদ
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদকে অন্তর্বর্তী সরকার ‘আপিল দায়েরের শর্তে আত্মসমর্পণ করার যে সুযোগ দিয়েছিল’, তা ইললিগ্যাল (বেআইনি বা অবৈধ), আনলফুল (আইনসম্মত নয়) বলে উল্লেখ করেছেন আন্
লেখক নিজস্ব প্রতিবেদক197K বার পড়া

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদকে অন্তর্বর্তী সরকার ‘আপিল দায়েরের শর্তে আত্মসমর্পণ করার যে সুযোগ দিয়েছিল’, তা ইললিগ্যাল (বেআইনি বা অবৈধ), আনলফুল (আইনসম্মত নয়) বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে আজ সোমবার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর এ কথা বলেন।



