National
কয়েক দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিতুমীর
কয়েক দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেছেন, সরকারের বিভিন্ন উদ্যোগ ও বিকল্প উৎস থেকে গ্যাস আমদানির ব্যবস্থার ফলে এই সংক
লেখক নিজস্ব প্রতিবেদক180K বার পড়া

কয়েক দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেছেন, সরকারের বিভিন্ন উদ্যোগ ও বিকল্প উৎস থেকে গ্যাস আমদানির ব্যবস্থার ফলে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।
একই সঙ্গে রাশেদ আল মাহমুদ তিতুমীর জ্বালানিসংকটের কারণে জনগণ যে দুর্ভোগ পোহাচ্ছে, তার জন্য সরকার সমব্যথী বলে জানান। উপদেষ্টা বলেন, জনগণের প্রতি সরকারের সহানুভূতি রয়েছে। তবে বাস্তবতা আড়াল করে কোনো ‘মিরাকল ন্যারেটিভ’ তৈরি করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হবে না।



