National
হিজড়া ‘গুরুমা’ মৌসুমী হত্যায় অচেনা সেই যুবক গ্রেপ্তার, পুলিশকে যা বললেন তিনি
চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ হিসেবে পরিচিত মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়াকে (৫২) হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, টাকা দেওয়ার কথা বলে ওই যুবককে বাসায় ডেকে নেন মৌসুমী।
লেখক নিজস্ব প্রতিবেদক93K বার পড়া

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ হিসেবে পরিচিত মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়াকে (৫২) হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, টাকা দেওয়ার কথা বলে ওই যুবককে বাসায় ডেকে নেন মৌসুমী। পরে শারীরিক সম্পর্ক নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নাইলনের ফিতা গলায় পেঁচিয়ে মৌসুমীকে শ্বাসরোধে হত্যা করে ওই যুবক পালিয়ে যান।
গ্রেপ্তার যুবকের নাম মো. মোমিন ওরফে শেখ রনি (৩৪)। আজ সোমবার নগরের পাহাড়তলী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোমিন হত্যার সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছেন। ঘটনার দুই দিনের মধ্যে হত্যার রহস্য উদ্ঘাটন করা হয়েছে বলে দাবি পুলিশের।



