National
হামে মৃত্যু হাজার ছুঁই ছুঁই
দেশে গত বছর অর্থাৎ ২০২৫ সালে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১৩২। আগের বছরগুলোর মধ্যে ২০২৪ সালে ২৪৭, ২০২৩ সালে ২৮২, ২০২২ সালে ৩১১ জন হামে আক্রান্ত হয়েছিল। মৃত্যুর রেকর্ড নেই। আর এবার সেই প্রায় নিঃশেষ হতে যাওয়া হামে আক্রান
লেখক নিজস্ব প্রতিবেদক45K বার পড়া
দেশে গত বছর অর্থাৎ ২০২৫ সালে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১৩২। আগের বছরগুলোর মধ্যে ২০২৪ সালে ২৪৭, ২০২৩ সালে ২৮২, ২০২২ সালে ৩১১ জন হামে আক্রান্ত হয়েছিল। মৃত্যুর রেকর্ড নেই। আর এবার সেই প্রায় নিঃশেষ হতে যাওয়া হামে আক্রান্ত হয়ে প্রাণ হারাল প্রায় এক হাজার শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে মারা গেছে তিন শিশু। এ নিয়ে হাম ও এর উপসর্গে মারা যাওয়া শিশুর সংখ্যা হলো ৯৯৭। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১৬ জন। এ নিয়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা হলো ১ লাখ ৮৫ হাজার ৬০।



