National
সেলিম প্রধান, সুব্রত বাইনের সহযোগী দীপুকে গ্রেপ্তার দেখানোর আদেশ আদালতের
জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর ভাটারা থানায় হত্যাচেষ্টা এবং বাড্ডা থানায় বাসে আগুন দেওয়ার পৃথক দুই মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ও মেহেদী হাসান দীপুকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। পুলিশের নথিতে
লেখক নিজস্ব প্রতিবেদক54K বার পড়া

জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর ভাটারা থানায় হত্যাচেষ্টা এবং বাড্ডা থানায় বাসে আগুন দেওয়ার পৃথক দুই মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ও মেহেদী হাসান দীপুকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। পুলিশের নথিতে দীপুকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মো. এহসানুল ইসলাম আজ সোমবার পুলিশের পৃথক দুই আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন। আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক কামাল হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।



