National
হাতিয়ার বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হঠাৎ অচেতন ১৮ শিক্ষার্থী, ১৩ জনকে হাসপাতালে ভর্তি
নোয়াখালীর হাতিয়া উপজেলার একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হঠাৎ ১৮ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে অচেতন অবস্থায় ১৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ সোমবার দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার তমর
লেখক নিজস্ব প্রতিবেদক61K বার পড়া

নোয়াখালীর হাতিয়া উপজেলার একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হঠাৎ ১৮ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে অচেতন অবস্থায় ১৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ সোমবার দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার তমরদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চবিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, আজ সকাল ১০টায় নিয়মিত পাঠদান শুরু হয় বিদ্যালয়টিতে। এক ঘণ্টা পর হঠাৎ সপ্তম শ্রেণির শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা তীব্র ঝাঁজালো গন্ধ অনুভব করে। এতে চারজন ছাত্রী অজ্ঞান হয়ে পড়ে। তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়ার পর জ্ঞান ফিরে আসে। এরপর দুপুর ১২টার দিকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির আরও ১৪ জন শিক্ষার্থী একে একে অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়ে। তাদের মধ্যে ১৩ জনকে অচেতন অবস্থায় শিক্ষকেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সন্ধ্যা পৌনে ছয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভর্তি হওয়া শিক্ষার্থীরা হাসপাতালে চিকিৎসাধীন ছিল।



