টেকসই উন্নয়ন, উদ্ভাবন ও দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬’-এ দুটি বিশেষ স্বীকৃতি পেয়েছে আকিজ রিসোর্স। প্রতিষ্ঠানটির দুই অঙ্গপ্রতিষ্ঠান আকিজ এসেনসিয়ালস লিমিটেড এবং আকিজ অ্যাগ্রো ফিড লিমিটেড পৃথক দুটি বিভাগে এ স্বীকৃতি অর্জন করেছে।
রাজধানীর একটি হোটেলে গত শনিবার এই পুরস্কার দেওয়া হয়। জাতিসংঘের গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ ও ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ যৌথভাবে এ পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। পরিবেশ, সামাজিক দায়িত্ব ও সুশাসনের ক্ষেত্রে বাস্তব ও পরিমাপযোগ্য অগ্রগতিকে স্বীকৃতি দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।