জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে সংসদীয় কমিটিতে রাখা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে বিতর্ক হয়েছে। একটি কমিটিতে তাঁকে রাখা হলে আপত্তি জানায় বিরোধী দল। এটি নিয়ে বিতর্ক শেষে ওই কমিটি থেকে গাজী নজরুল ইসলামের নাম বাদ দেওয়া হয়।
আজ সোমবার জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি কমিটি গঠন নিয়ে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার গত ২২ জুলাই গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। তারা বিষয়টি স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে অবহিত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দেয়। তবে এখন পর্যন্ত স্পিকার কোনো সিদ্ধান্ত দেননি। তিনি এখনো সংসদ সদস্য আছেন।