National
ডেঙ্গুতে এক দিনে আক্রান্তের রেকর্ড, মশা নিয়ন্ত্রণে সমন্বিত অভিযানের নির্দেশ
ডেঙ্গু পরিস্থিতির অবনতি হওয়ায় মশক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও সমন্বিত করার নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। আজ সোমবার নগর ভবনের অডিটোরিয়ামে মশক নিয়ন্ত্রণ কার্য
লেখক নিজস্ব প্রতিবেদক130K বার পড়া

ডেঙ্গু পরিস্থিতির অবনতি হওয়ায় মশক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও সমন্বিত করার নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। আজ সোমবার নগর ভবনের অডিটোরিয়ামে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা নিয়ে এক পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশ দেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল রোববার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৫৮ জন, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ সংখ্যক আক্রান্তের ঘটনা। ওই সময়ে মৃত্যু হয়েছে চারজনের, যার মধ্যে তিনজনই ডিএসসিসি এলাকার। ৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে চলতি বছর মোট ৪২ হাজার ৫৯০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন ১১৭ জন।



