National
পাবনায় জামিনে থাকা বিএনপি নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা
পাবনার আটঘরিয়ায় এক বিএনপি নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার একদন্ত ইউনিয়নের চণ্ডীপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
লেখক প্রতিনিধি74K বার পড়া
পাবনার আটঘরিয়ায় এক বিএনপি নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার একদন্ত ইউনিয়নের চণ্ডীপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আদম আলী (৬০) একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও একই ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। তাঁর বাড়ি ইউনিয়নের ষাটগাছা গ্রামে। তিনি ২০২৪ সালে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই কিশোরী হত্যা মামলায় জামিনে মুক্ত হয়ে বাড়িতেই ছিলেন আদম আলী। আজ দুপুরে তিনি স্থানীয় একদন্ত বাজারে বাজার করতে যান। বাজার থেকে বাড়ি ফেরার পথে চণ্ডীপাশা গ্রামে একদল দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে পড়ে যান। পরে দুর্বৃত্তরা চাকু দিয়ে কুপিয়ে তাঁকে ফেলে রেখে চলে যায়।



