National
আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১, জুলাইয়ের চেয়ে প্রাণহানি বেড়েছে
গত আগস্ট মাসে দেশে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত ও ৬৬৪ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ৬১ জন নারী ও ৫৮ জন শিশু। মোট নিহত ব্যক্তিদের ৩৬ দশমিক ৫৯ শতাংশই মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন। মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়ে
লেখক নিজস্ব প্রতিবেদক65K বার পড়া

গত আগস্ট মাসে দেশে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত ও ৬৬৪ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ৬১ জন নারী ও ৫৮ জন শিশু। মোট নিহত ব্যক্তিদের ৩৬ দশমিক ৫৯ শতাংশই মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন। মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৭৬ জন।
রোড সেফটি ফাউন্ডেশনের আগস্ট মাসের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে সংস্থাটি।



