National
নোংরা পানিতে দুই দিন আটকে ছিল কুকুর, এরপর যেভাবে উদ্ধার হলো
গাজীপুরের শ্রীপুরে নির্মাণাধীন ভবনের পাশে অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া একটি কুকুরকে দুই দিন পর জীবিত উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামে প্রায় এক ঘণ্টার চেষ্টায় কু
লেখক প্রতিনিধি89K বার পড়া

গাজীপুরের শ্রীপুরে নির্মাণাধীন ভবনের পাশে অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া একটি কুকুরকে দুই দিন পর জীবিত উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামে প্রায় এক ঘণ্টার চেষ্টায় কুকুরটিকে উদ্ধার করা হয়।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, গত শুক্রবার দুপুরে নির্মাণাধীন ভবনের পাশে থাকা সেপটিক ট্যাংকের গর্তে পড়ে যায় কুকুরটি। ভবনটির নির্মাণকাজ প্রায় এক বছর ধরে বন্ধ। সেপটিক ট্যাংকের গর্তটিও দীর্ঘদিন ধরে অরক্ষিত ছিল। সময়ের সঙ্গে সেটি ঝোপঝাড়ে ঢেকে যাওয়ায় বাইরে থেকে গভীর গর্তটি বোঝার উপায় ছিল না।



