National
পাত্রী দেখতে যাওয়ার কথা আজ, রাতে লাশ হয়ে বাড়িতে ফিরলেন কাস্টমস কর্মকর্তা
মা–বাবার একমাত্র ছেলে। পেশায় কাস্টমসের কর্মকর্তা। মহা ধুমধাম করে ছেলের বিয়ের আয়োজন করবেন—এমনটাই আশা ছিল মা–বাবার। ছেলের জন্য পাত্রী দেখাও শুরু করেন তাঁরা। আজ সোমবারও ছেলেকে নিয়ে পাত্রী দেখতে যাওয়ার কথা ছিল। তবে সেটি আর হ
লেখক প্রতিনিধি94K বার পড়া

মা–বাবার একমাত্র ছেলে। পেশায় কাস্টমসের কর্মকর্তা। মহা ধুমধাম করে ছেলের বিয়ের আয়োজন করবেন—এমনটাই আশা ছিল মা–বাবার। ছেলের জন্য পাত্রী দেখাও শুরু করেন তাঁরা। আজ সোমবারও ছেলেকে নিয়ে পাত্রী দেখতে যাওয়ার কথা ছিল। তবে সেটি আর হয়ে ওঠেনি। গতকাল রোববার রাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ছেলে আবদুল আলিম (৩৫)।
আলিমের পৈতৃক বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাটে। তবে পরিবারের সদস্যরা নতুন ঘর করে বসবাস করেন মিরসরাইয়ের বারাইয়ারহাট পৌরসভায়। সিলেট কাস্টমসে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন আলিম।



