ময়মনসিংহের ফুলপুর উপজেলায় নিখোঁজের ২৫ দিন পর রাশেদুল ইসলাম (১৯) নামের এক তরুণের কঙ্কাল, প্যান্ট ও গেঞ্জি উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১০টার উপজেলার চন্দ্রপুর গ্রামে ‘গারোর ভিটা’ এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।
পরনের পোশাক দেখে কঙ্কালটি রাশেদুলের বলে শনাক্ত করেন তাঁর বাবা মো. শাহজাহান। রাশেদুল ফুলপুর উপজেলার কৃষ্ণ মহেশপট্টি গ্রামের বাসিন্দা।