National
স্বাভাবিক প্রসবে মায়েদের ভরসা ‘খালেদা আপা’
প্রসববেদনায় কাতর হাবিবা আক্তার নিজের মা ও স্বামীকে সঙ্গে নিয়ে গত বুধবার গভীর রাতে আসেন পরিবারকল্যাণ পরিদর্শিকা খালেদা আক্তারের বাসায়। সেদিন খালেদা কিছুটা অসুস্থ ছিলেন। এরপরও নারীকে নিয়ে যান বাসার নিচতলায় তাঁর কার্যালয়ের
লেখক মুহাম্মদ জাকির হোসেন37K বার পড়া

প্রসববেদনায় কাতর হাবিবা আক্তার নিজের মা ও স্বামীকে সঙ্গে নিয়ে গত বুধবার গভীর রাতে আসেন পরিবারকল্যাণ পরিদর্শিকা খালেদা আক্তারের বাসায়। সেদিন খালেদা কিছুটা অসুস্থ ছিলেন। এরপরও নারীকে নিয়ে যান বাসার নিচতলায় তাঁর কার্যালয়ের একটি কক্ষে। ঘণ্টাখানেক প্রচেষ্টার পর সেখানে স্বাভাবিক প্রসব করান হাবিবাকে। এরপর ওই মায়ের হাতে তুলে দেন ফুটফুটে কন্যাসন্তান।
হাবিবা আক্তারের বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দুলিয়াউড়া গ্রামে। তিনি প্রথম আলোকে বলেন, ‘খালেদা আপা কোনো সমস্যা ছাড়াই আমার স্বাভাবিক প্রসব করিয়েছেন। তাঁর হাতেই আমার মেয়েসন্তানের জন্ম হয়। সন্তান ও আমি দুজনেই সুস্থ আছি। তাঁর কারণে আমার বাচ্চা নিরাপদে দুনিয়ার আলো দেখতে পাইছে। এ জন্য আমি আপার কাছে ঋণী।’



