National
জুলাই আন্দোলন নিয়ে পোস্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে সাময়িক বরখাস্ত
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে ‘বিতর্কিত পোস্ট’ দেওয়ার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বরখাস্ত হওয়া শিক্ষক হলেন প্রাণিবিদ্যা বিভাগের স
লেখক প্রতিনিধি69K বার পড়া

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে ‘বিতর্কিত পোস্ট’ দেওয়ার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বরখাস্ত হওয়া শিক্ষক হলেন প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল ওয়াহেদ চৌধুরী। গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ৫৬৮তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ভিন্ন ঘটনায় শৃঙ্খলাভঙ্গে অভিযোগে দুই শিক্ষার্থীর বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থার অনুমোদন দেওয়া হয়। আজ সোমবার বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।



