ক্রাউন সিমেন্ট অভিজ্ঞতার আলো অনুষ্ঠানে এবারের অতিথি সংগীতশিল্পী রফিকুল আলম। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক। দীর্ঘ এই সাক্ষাৎকারে নিজের জন্ম, বেড়ে ওঠা সংগীতের সঙ্গে জীবনকে জড়িয়ে নেওয়াসহ নানা বিষয়ে কথা বলেছেন তিনি।
ক্রাউন সিমেন্ট অভিজ্ঞতার আলোয় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি বাংলাদেশের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগীতশিল্পী আমাদের অগ্রজ রফিকুল আলমকে। রফিকুল আলম ভাই, আপনাকে স্বাগত জানাই।