National
বিদ্যুৎ উৎপাদনে ২ লাখ টন ফার্নেস তেল চায় পিডিবি
গ্যাসের সংকটে বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি সামাল দিতে ফার্নেস তেলচালিত কেন্দ্রের ওপর নির্ভরতা বাড়াতে চাইছে সরকার। সেপ্টেম্বর মাসে এসব কেন্দ্র থেকে দৈনিক গড়ে প্রায় ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য
লেখক সুজয় চৌধুরী76K বার পড়া

গ্যাসের সংকটে বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি সামাল দিতে ফার্নেস তেলচালিত কেন্দ্রের ওপর নির্ভরতা বাড়াতে চাইছে সরকার। সেপ্টেম্বর মাসে এসব কেন্দ্র থেকে দৈনিক গড়ে প্রায় ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে ২ লাখ ৪ হাজার ১০০ টন ফার্নেস তেল চেয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
সরকারি-বেসরকারি ৫৩টি কেন্দ্রের জন্য জরুরি ভিত্তিতে এই তেল চাওয়া হয়েছে। কেন্দ্রগুলোর সম্মিলিত উৎপাদন ক্ষমতা ৫ হাজার ৫৩৮ মেগাওয়াট।



