National
পড়ে থাকা সরঞ্জামের মেয়াদই শেষ, ৬ বছরেও চালু হয়নি আইসিইউ সেবা
বান্দরবান জেলা সদর হাসপাতালের তৃতীয় তলার মজুত কক্ষে রয়েছে ভেন্টিলেটর, হাই ফ্লো নাজাল ক্যানুলা, আইসিইউ শয্যা ও বিভিন্ন সরঞ্জাম। ছয় বছর আগে এসব চিকিৎসার সরঞ্জাম হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) জন্য আনা হয়েছিল।
লেখক বুদ্ধজ্যোতি চাকমা36K বার পড়া

বান্দরবান জেলা সদর হাসপাতালের তৃতীয় তলার মজুত কক্ষে রয়েছে ভেন্টিলেটর, হাই ফ্লো নাজাল ক্যানুলা, আইসিইউ শয্যা ও বিভিন্ন সরঞ্জাম। ছয় বছর আগে এসব চিকিৎসার সরঞ্জাম হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) জন্য আনা হয়েছিল। কিন্তু এই ৬ বছরে আইসিইউ চালু হয়নি। অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা সরঞ্জামের মেয়াদও এক বছর আগেই শেষ হয়ে গেছে।
২০২০ সালে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে গুরুতর রোগীদের বাঁচাতে আইসিইউ সেবা চালু করার জন্য এসব সরঞ্জাম পাঠানো হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তর থেকে জরুরি ভিত্তিতে তিন শয্যার আইসিইউ স্থাপনের তাগিদে সরঞ্জামগুলো পাঠানো হয়। কিন্তু উপযোগী অবকাঠামো ও জনবল না থাকায় আইসিইউ চালু করা সম্ভব হয়নি।



