ইউনিয়ন পরিষদের (ইউপি) অবসরপ্রাপ্ত ১৪৭ জন সচিবের বকেয়া আনুতোষিক ও নিয়মিত উৎসব ভাতা প্রদানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রায় পাওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে বকেয়া আনুতোষিক ও উৎসব ভাতা প্রদান করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। যাচাই–বাছাই সাপেক্ষে বকেয়া ওই আনুতোষিক পরিশোধ করতে বলা হয়েছে।
এক রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ রায় দেন।