National
র্যাবের স্টিকারযুক্ত গাড়িতে জবির প্রাক্তন নারী শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা
রাজধানীর পুরান ঢাকার কলতাবাজার এলাকায় একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক প্রাক্তন নারী শিক্ষার্থীকে র্যাবের স্টিকারযুক্ত গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছে। সাদাপোশাকের ওই ব্যক্তিদের কাছে কোনো গ্রেপ্তারি পর
লেখক প্রতিবেদক143K বার পড়া

রাজধানীর পুরান ঢাকার কলতাবাজার এলাকায় একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক প্রাক্তন নারী শিক্ষার্থীকে র্যাবের স্টিকারযুক্ত গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছে। সাদাপোশাকের ওই ব্যক্তিদের কাছে কোনো গ্রেপ্তারি পরোয়ানা বা পরিচয়পত্র না থাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের বাধায় তাঁরা ফিরে যেতে বাধ্য হন। পরে একজন পুলিশ কর্মকর্তা বলেছেন , ওই ব্যক্তিরা র্যাব-২-এর সদস্য ছিলেন। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই প্রাক্তন নারী শিক্ষার্থীর নাম মমতাজ আরা বর্ষা। তিনি বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি ২০২৩ সালে স্নাতকোত্তর শেষ করেছেন বলে তাঁর দুজন সহপাঠী জানিয়েছেন।



