National
১৪ অস্ত্রোপচারের পরও সুস্থ হননি, ট্রাইব্যুনালে জবানবন্দি জুলাই যোদ্ধা শাকিলের
জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুরে গুলিবিদ্ধ হওয়া এবং দেশ–বিদেশে ১৪টি অস্ত্রোপচারের পরেও সুস্থ হতে না পারার কথা ট্রাইব্যুনালে জানিয়েছেন মো. শাকিল আহমেদ। জবানবন্দিতে তিনি বলেন, দেশ–বিদেশে ১৪টি অস্ত্রোপচার করেও তিন
লেখক নিজস্ব প্রতিবেদক50K বার পড়া

জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুরে গুলিবিদ্ধ হওয়া এবং দেশ–বিদেশে ১৪টি অস্ত্রোপচারের পরেও সুস্থ হতে না পারার কথা ট্রাইব্যুনালে জানিয়েছেন মো. শাকিল আহমেদ। জবানবন্দিতে তিনি বলেন, দেশ–বিদেশে ১৪টি অস্ত্রোপচার করেও তিনি সুস্থ হতে পারেননি। এখন প্রতিদিন ডাইলেশনের (মলদ্বার প্রসারিত করার পদ্ধতি) মাধ্যমে তাঁকে পায়খানা করতে হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এ রোববার শাকিল আহমেদ এই জবানবন্দি দেন। গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে করা মামলার সাক্ষী তিনি। শাকিল ‘ক’ গেজেটভুক্ত আহত জুলাই যোদ্ধা। গণ–অভ্যুত্থানের সময় তিনি শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।



