National
সবুজবাগে বান্ধবীর বাসায় গিয়ে এলাকার কয়েকজনের হামলায় কাতারপ্রবাসী যুবক নিহত
রাজধানীর সবুজবাগের আদর্শপাড়া বরইতলা এলাকায় বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে একদল ব্যক্তির হামলায় সিফাত উল্লাহ (৩০) নামের কাতারপ্রবাসী এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় হামলাকারীদের দুজনও আহত হয়েছেন।
লেখক নিজস্ব প্রতিবেদক103K বার পড়া

রাজধানীর সবুজবাগের আদর্শপাড়া বরইতলা এলাকায় বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে একদল ব্যক্তির হামলায় সিফাত উল্লাহ (৩০) নামের কাতারপ্রবাসী এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় হামলাকারীদের দুজনও আহত হয়েছেন।
আজ রোববার বেলা সোয়া তিনটার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সিফাত উল্লাহকে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ছয়টার দিকে তাঁর মৃত্যু হয়।



