National
১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢাকা মেডিকেলে তিন কারাবন্দীর মৃত্যু
কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। আজ রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। তাঁদের মধ্যে দুজন হাজতি ও একজন কয়েদি। দুই হাজতির মৃত্যু
লেখক নিজস্ব প্রতিবেদক34K বার পড়া

কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। আজ রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। তাঁদের মধ্যে দুজন হাজতি ও একজন কয়েদি। দুই হাজতির মৃত্যুর ব্যবধান ১ ঘণ্টা ৪০ মিনিট।
মৃত ব্যক্তিরা হলেন আবুল বাশার (৫৮), আব্দুল কাইয়ম (৬২) ও মো. শাহাদত হোসেন লিটন (৫২)।
হাসপাতাল সূত্রে জানা যায়, মো. শহিদসহ কয়েকজন কারারক্ষী অসুস্থ অবস্থায় আবুল বাশারকে আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ৭টা ২৫ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার কুটিয়া লক্ষ্মীপুর গ্রামে। তাঁর বাবার নাম সেকেন্দার আলী। কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় বন্দী ছিলেন তিনি।



