National
অটোরিকশা থেকে নেমেই যুবক বললেন, ‘আমরা পুলিশ, সবার ফোন দেখা’
রাত প্রায় ১১টা। অটোরিকশায় করে হঠাৎ গ্রামে আসেন তিন যুবক। অটোরিকশা থেকে নেমেই একজন বলেন, ‘আমরা পুলিশ, সবার ফোন দেখা।’ এরপর একে একে গ্রামের মানুষের মুঠোফোন তল্লাশি শুরু করেন। আচরণ ও কথাবার্তা সন্দেহজনক হওয়ায় স্থানীয় কয়েকজ
লেখক প্রতিনিধি153K বার পড়া

রাত প্রায় ১১টা। অটোরিকশায় করে হঠাৎ গ্রামে আসেন তিন যুবক। অটোরিকশা থেকে নেমেই একজন বলেন, ‘আমরা পুলিশ, সবার ফোন দেখা।’ এরপর একে একে গ্রামের মানুষের মুঠোফোন তল্লাশি শুরু করেন। আচরণ ও কথাবার্তা সন্দেহজনক হওয়ায় স্থানীয় কয়েকজন তাঁদের আটক করেন। পরে জানা যায়, তাঁরা পুলিশ নন।
গতকাল শনিবার ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের উত্তর যশপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে ওই তিন যুবককে পুলিশে সোপর্দ করা হয়। এরপর তাঁদের গ্রেপ্তার দেখায় পুলিশ। আজ রোববার তাঁদের কারাগারে পাঠিয়েছেন আদালত।



