National
ধাত্রী থেকে যেভাবে জলবায়ু-সহিষ্ণু ফসলের চাষি হলেন রেনুকা
বাগেরহাটের শরণখোলা উপজেলার প্রত্যন্ত গ্রাম পূর্ব আমড়াগাছিয়া। দরিদ্র এই জনপদে রেনুকা রাণী মিস্ত্রি দীর্ঘ সময় ধাত্রীসেবা দিয়ে আসলেও তার আয়-রোজগার তেমন ছিল না। ফলে বছরের একটি বড় সময় অর্থকষ্টে কাটাতে হতো।
লেখক বিজ্ঞাপন বার্তা152K বার পড়া

বাগেরহাটের শরণখোলা উপজেলার প্রত্যন্ত গ্রাম পূর্ব আমড়াগাছিয়া। দরিদ্র এই জনপদে রেনুকা রাণী মিস্ত্রি দীর্ঘ সময় ধাত্রীসেবা দিয়ে আসলেও তার আয়-রোজগার তেমন ছিল না। ফলে বছরের একটি বড় সময় অর্থকষ্টে কাটাতে হতো।
এখন সময় বদলেছে। পরিচয়ের পরিবর্তন ঘটিয়ে ৬৩ বছর বয়সী রেনুকা এখন এলাকার মানুষের কাছে পরিচিত আধুনিক এক প্রান্তিক চাষি হিসেবে। জলবায়ু-সহিষ্ণু ফসল চাষ করে এক মৌসুমেই তিনি আয় করছেন প্রায় ৫০ হাজার টাকা, সংসারেও ফিরিয়েছেন স্বচ্ছলতা।



