National
রংপুরে মাজারের খাদেম হত্যায় জেএমবির দুজনের মৃত্যুদণ্ড বহাল, খালাস পেলেন ৫ জন
এক দশকের বেশি সময় আগে রংপুরে মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) রংপুর অঞ্চলের কমান্ডারসহ দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এই মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া সাত
লেখক নিজস্ব প্রতিবেদক172K বার পড়া
এক দশকের বেশি সময় আগে রংপুরে মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) রংপুর অঞ্চলের কমান্ডারসহ দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এই মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া সাত আসামির মধ্যে অপর পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে।
বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথীকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ রায় দেন। আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন), আপিল ও জেল আপিলের ওপর শুনানি শেষে এ রায় দেওয়া হয়।



