National
ইউপি নির্বাচন ও ঠাকুরগাঁও উপনির্বাচনের তফসিল নিয়ে যা বললেন ইসি আনোয়ারুল
চলতি মাসের মধ্যে ইউনিয়ন পরিষদের (ইউপি) ধাপভিত্তিক নির্বাচনের তফসিল দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। একই সঙ্গে শিগগিরই ঠাকুরগাঁও–১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা
লেখক বিশেষ প্রতিবেদক148K বার পড়া

চলতি মাসের মধ্যে ইউনিয়ন পরিষদের (ইউপি) ধাপভিত্তিক নির্বাচনের তফসিল দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। একই সঙ্গে শিগগিরই ঠাকুরগাঁও–১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপাকালে এ কথা বলেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার।
এই নির্বাচন কমিশনার বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি; আরও কিছু প্রস্তুতি রয়েছে। আচরণবিধি অলরেডি আমরা চূড়ান্ত করেছি। জাতীয় সংসদ নির্বাচনে আমরা ইন্ট্রোডিউস (চালু) করেছিলাম। এর অনেকগুলোই স্থানীয় সরকার নির্বাচনে আমরা এনেছি। দুই–এক দিনের মধ্যে গেজেট নোটিফিকেশন (প্রজ্ঞাপন) হবে।’



