রাঙামাটির কাপ্তাইয়ে দেশি মদ তৈরির একটি অবৈধ কারখানার সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে কারখানাটি থেকে তৈরি মদ, কাঁচামাল ও মদ তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে। আজ ​রোববার সকাল সাড়ে ৯টার দিকে কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) একটি দল বৈরাগী পাড়া এলাকায় এ অভিযান চালায়।
​বিজিবি সূত্রে জানা গেছে, কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদীর নেতৃত্বে ও নায়েব সুবেদার মোহাম্মদ ইব্রাহিমের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। বিজিবি টহল দল বৈরাগী পাড়া এলাকায় পৌঁছালে সেখানে মদ উৎপাদনের কারখানাটির সন্ধান পায়। তবে অভিযানের সময় সেখানে কাউকে পাওয়া যায়নি।