National
রামুতে প্রসূতি ও নবজাতকের মৃত্যুর পর ক্লিনিক বন্ধের নির্দেশ
কক্সবাজারের রামুতে প্রসূতি ও নবজাতকের মৃত্যুর ঘটনার পর ‘আস শেফা মেডিকেল ও ডায়াগনস্টিক সেন্টার’ নামের একটি বেসরকারি ক্লিনিকে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকায় ৩০ হাজার টাকা
লেখক প্রতিনিধি154K বার পড়া

কক্সবাজারের রামুতে প্রসূতি ও নবজাতকের মৃত্যুর ঘটনার পর ‘আস শেফা মেডিকেল ও ডায়াগনস্টিক সেন্টার’ নামের একটি বেসরকারি ক্লিনিকে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লিনিকটির সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
আজ রোববার দুপুরে রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বরূপ মুহুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আহমেদ হাসনাইনও উপস্থিত ছিলেন। ৪ সেপ্টেম্বর শিরিন আকতার নামের এক প্রসূতি ও তাঁর নবজাতক ক্লিনিকটিতে মারা যান।



