National
কুয়াকাটায় ২০টি দোকান দখলে নিয়ে তালা, অভিযোগ বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান দখলে নিয়ে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে। আজ রোববার বেলা ১১টার দিকে কুয়াকাটা জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
লেখক প্রতিনিধি68K বার পড়া

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান দখলে নিয়ে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে। আজ রোববার বেলা ১১টার দিকে কুয়াকাটা জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। দখল নেওয়া প্রতিষ্ঠানগুলোতে শুঁটকি, আচারসহ বিভিন্ন পণ্য বিক্রি করা হতো।
ভুক্তভোগী ব্যবসায়ীদের অভিযোগ, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আজিজ মুসুল্লি ও তাঁর ছেলে রিয়াজ মুসুল্লির নেতৃত্বে প্রায় ১৫০ জন দখল কার্যক্রমে অংশ নেন। এ সময় ব্যবসায়ীদের মারধর করার পাশাপাশি মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে।



