National
মাহাবুর ও মাহবুরের পার্থক্য দেখল না পুলিশ; হাজতবাস, জামিন নিয়ে ফিরলেন বাড়ি
রাত তখন দুইটা। গভীর ঘুমে ছিলেন মাহবুর রহমান (৫৬)। হঠাৎ বাড়ির প্রধান ফটকে কড়া নাড়ার শব্দ। বাইরে থেকে পুলিশ পরিচয় দেওয়ায় ঘুম থেকে উঠে দরজা খুলতে যান তিনি। এর আগে সাড়া না পেয়ে কয়েকজন পুলিশ সদস্য প্রাচীর টপকে বাড়ির ভেতরে ঢুক
লেখক প্রতিনিধি104K বার পড়া

রাত তখন দুইটা। গভীর ঘুমে ছিলেন মাহবুর রহমান (৫৬)। হঠাৎ বাড়ির প্রধান ফটকে কড়া নাড়ার শব্দ। বাইরে থেকে পুলিশ পরিচয় দেওয়ায় ঘুম থেকে উঠে দরজা খুলতে যান তিনি। এর আগে সাড়া না পেয়ে কয়েকজন পুলিশ সদস্য প্রাচীর টপকে বাড়ির ভেতরে ঢুকে পড়েন।
দরজা খোলার পর পুলিশ সদস্যদের পরিচয় নিশ্চিত হন মাহবুর। জানতে পারেন, চেক জালিয়াতির মামলায় গ্রেপ্তারি পরোয়ানার আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করতে এসেছে পুলিশ। মাহবুর তখন পুলিশকে জানান, তাঁর নামে কোনো মামলা নেই। কারও সঙ্গে তাঁর কোনো আর্থিক লেনদেনও হয়নি। কিন্তু তাঁর কথায় কর্ণপাত না করে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। পরদিন বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। পরে জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরেন মাহবুর। পুলিশের এই ভুল গ্রেপ্তারে তাঁর সম্মানহানি ও হয়রানির অভিযোগ তুলেছে পরিবার।



