National
কারা নিয়োগ পাবেন, জানা ছিল আগেই, শুধু শুধু ‘নিয়ম রক্ষার পরীক্ষা’
নিয়োগ পরীক্ষা তখনো শুরু হয়নি। মাদ্রাসার বাইরে জড়ো হয়ে স্থানীয় কয়েকজন বিক্ষোভ করেন। এ সময় দুই কর্মচারী পদে কারা নিয়োগ পাচ্ছেন, তা-ও জানালেন। অভিযোগ করলেন, পরীক্ষা হবে শুধু নিয়ম রক্ষার জন্য, নিয়োগ চূড়ান্ত হয়ে গেছে আগেই। প
লেখক প্রতিনিধি126K বার পড়া

নিয়োগ পরীক্ষা তখনো শুরু হয়নি। মাদ্রাসার বাইরে জড়ো হয়ে স্থানীয় কয়েকজন বিক্ষোভ করেন। এ সময় দুই কর্মচারী পদে কারা নিয়োগ পাচ্ছেন, তা-ও জানালেন। অভিযোগ করলেন, পরীক্ষা হবে শুধু নিয়ম রক্ষার জন্য, নিয়োগ চূড়ান্ত হয়ে গেছে আগেই। পরীক্ষা শেষে বিকেলে ফল প্রকাশের পর দেখা গেল, সেই দুই প্রার্থীই নিয়োগ পেয়েছেন।
গতকাল শনিবার জয়পুরহাট সদর উপজেলার গতন শহর দ্বিমুখী দাখিল মাদ্রাসার অফিস সহায়ক ও পরিচ্ছন্নতাকর্মী পদের নিয়োগ পরীক্ষায় এমন ঘটনা ঘটেছে। যে দুজন নির্বাচিত হয়েছেন, পরীক্ষার আগেই তাঁদের নিয়োগ পাওয়ার বিষয়টি জানিয়ে বিক্ষোভ করেন স্থানীয় কয়েকজন। এ ঘটনার পর নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।



