National
চীনা ব্যবসায়ীর কোটি টাকা নিয়ে উধাও চালক গ্রেপ্তার, নতুন কেনা আসবাব–ফোন জব্দ
গাজীপুরের রাজেন্দ্রপুরে চীনের এক পোশাক ব্যবসায়ীর গাড়ি থেকে এক কোটি টাকা নিয়ে পালানো চালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি দুজন হলেন গাড়িচালকের স্ত্রী ও মামা। ঝিনাইদহ থেকে তিনজনকে গ্রেপ্তারের পাশাপাশি টাকাও উদ্ধার কর
লেখক প্রতিনিধি144K বার পড়া

গাজীপুরের রাজেন্দ্রপুরে চীনের এক পোশাক ব্যবসায়ীর গাড়ি থেকে এক কোটি টাকা নিয়ে পালানো চালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি দুজন হলেন গাড়িচালকের স্ত্রী ও মামা। ঝিনাইদহ থেকে তিনজনকে গ্রেপ্তারের পাশাপাশি টাকাও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার তিনজন হলেন ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কুলবাড়িয়া এলাকার গাড়িচালক জাহিদ হাসান (৩০), তাঁর স্ত্রী নাছিমা আক্তার (২৪) ও জাহিদের মামা কাঞ্চনগর এলাকার মো. আক্তারুজ্জামান (৫১)।



