National
স্ত্রীর সঙ্গে প্রথমবার শ্বশুরবাড়ি যাচ্ছিলেন, পথে পানিতে ডুবে যুবকের মৃত্যু
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা জেটিঘাট থেকে নৌকায় ওঠার সময় কুতুবদিয়া চ্যানেলে পড়ে নিখোঁজ হওয়া এক যুবকের লাশ প্রায় সাড়ে ১৭ ঘণ্টা পর উদ্ধার হয়েছে। আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে মগনামা জেটিঘাট এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার
লেখক প্রতিনিধি70K বার পড়া

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা জেটিঘাট থেকে নৌকায় ওঠার সময় কুতুবদিয়া চ্যানেলে পড়ে নিখোঁজ হওয়া এক যুবকের লাশ প্রায় সাড়ে ১৭ ঘণ্টা পর উদ্ধার হয়েছে। আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে মগনামা জেটিঘাট এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।
ওই যুবকের নাম মো. শামীম (৩০)। তিনি ভোলা জেলার বাসিন্দা মোসলেহ উদ্দিনের ছেলে। তাঁর শ্বশুরবাড়ি কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের মগলাল পাড়া এলাকায়। সেখানে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে।



