National
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৃত্তির টাকা বাড়েনি ৮ বছর, পেতেও দেরি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) পর্যায়ে প্রতি বর্ষের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি বিভাগের অর্ধেক শিক্ষার্থীকে সম্পূরক শিক্ষাবৃত্তি দেওয়া হয়। এই বৃত্তির পরিমাণ মাসে ৫০০ টাকা। ২০১৮ সালের পর গত আট বছরে এই অ
লেখক আব্দুল্লাহ আল মামুন120K বার পড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) পর্যায়ে প্রতি বর্ষের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি বিভাগের অর্ধেক শিক্ষার্থীকে সম্পূরক শিক্ষাবৃত্তি দেওয়া হয়। এই বৃত্তির পরিমাণ মাসে ৫০০ টাকা। ২০১৮ সালের পর গত আট বছরে এই অর্থের পরিমাণ বাড়েনি। মূল্যস্ফীতির বর্তমান বাস্তবতায় এই বৃত্তি এখন আর প্রকৃত অর্থে আর্থিক সহায়তা নয়; বরং প্রতীকী প্রণোদনায় পরিণত হয়েছে বলে মনে করছেন শিক্ষার্থীরা। এ ছাড়া নিয়মিত সময়ে বৃত্তির অর্থ হাতে না পাওয়ার অভিযোগও রয়েছে তাঁদের।
এদিকে বিশ্ববিদ্যালটিয়ে সরকারি ও ট্রাস্টভিত্তিক আরও অন্তত ২০টি বৃত্তি এবং ৩টি স্বর্ণপদক চালু রয়েছে। তবে এসব বৃত্তির বড় অংশই একই ধরনের মেধার মানদণ্ডে দেওয়া হয়। ফলে একজন শিক্ষার্থী একই ফলাফলের ভিত্তিতে একাধিক ট্রাস্ট বৃত্তি বা স্বর্ণপদক পাওয়ার সুযোগ পান।



