National
শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের পৃথক মিছিল, ছয়জন কারাগারে
শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা পৃথক দুটি মিছিল করেছেন।
লেখক প্রতিনিধি189K বার পড়া
শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা পৃথক দুটি মিছিল করেছেন।
এর মধ্যে গতকাল শনিবার বিকেলে সদর উপজেলার তুলাশার ইউনিয়নের একটি গ্রামে যুবলীগের নেতা-কর্মীরা মিছিল করেন। পরে সেখানে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে পুলিশ। আজ রোববার সকালে ঢাকা-শরীয়তপুর সড়কের কোটাপাড়া এলাকায় মিছিল করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
গতকাল বিকেলে তুলাশার ইউনিয়নের একটি গ্রামের সড়কে যুবলীগের নেতা-কর্মী ও সমর্থকদের মিছিল করতে দেখা যায়। মিছিলে নেতৃত্ব দেন শরীয়তপুর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শরীয়তপুর সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) ইকবাল হোসেন ওরফে রতন। মিছিল শেষে তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দেন। মিছিলের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।



