চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন বলেছেন, মেয়র হিসেবে তাঁর মেয়াদ নিয়ে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের বক্তব্যে তিনি ‘বিস্মিত’। তিনি বলেন, ‘এই বক্তব্যের মাধ্যমে জামায়াতের আমির স্বৈরাচারী ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের (বর্তমান কার্যক্রম নিষিদ্ধ) আমলের ফ্যাসিস্ট মো. রেজাউল করিম চৌধুরীকে বৈধ মেয়র হিসেবে সম্মতি দিয়েছেন এবং এ বক্তব্যের মাধ্যমে আওয়ামী লীগের ফ্যাসিবাদকে সমর্থন করে গেছেন।’