National
দেবহাটায় বাঁশের শলায় বোনা জীবন
‘কৈলাসে ভোলা কাঁদে একেলা, ছিঁড়ে গেছে গাঁথা মালা...।’ সড়কের পাশে বসে বাঁশের চিকন শলা দিয়ে ঝুড়ি বুনতে বুনতে গুনগুন করে এমন গান গাইছিলেন বিশ্বনাথ দাস। কাছে যেতেই গান থামিয়ে কৌতূহলী চোখে তাকালেন। একগাল হেসে তিনি বললেন, ‘বাপ-
লেখক ইমতিয়াজ উদ্দীন194K বার পড়া

‘কৈলাসে ভোলা কাঁদে একেলা, ছিঁড়ে গেছে গাঁথা মালা...।’ সড়কের পাশে বসে বাঁশের চিকন শলা দিয়ে ঝুড়ি বুনতে বুনতে গুনগুন করে এমন গান গাইছিলেন বিশ্বনাথ দাস। কাছে যেতেই গান থামিয়ে কৌতূহলী চোখে তাকালেন। একগাল হেসে তিনি বললেন, ‘বাপ-দাদার আমল থেইক্যা এই কাম কইরা আসতেছি। বয়সও তো পঁয়ষট্টির ওপর গেছে। আমাগের ব্যবসা এইটাই।’
২ সেপ্টেম্বর সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোড়া পাকড়াতলা গ্রামের সড়কের পাশে দেখা যায়, বিশ্বনাথের মতো আরও কয়েকজনকে। কেউ দা-ছুরি দিয়ে বাঁশ চিরছেন, কেউ পণ্যের ধরন অনুযায়ী চিকন শলা তৈরি করছেন। কেউ আবার সেই শলা দিয়ে বানাচ্ছেন ঝুড়ি, ডালা, কুলা কিংবা অন্য কোনো পণ্য।



