National
শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান সেমিনারে
বাংলাদেশে শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও সহায়তা সেবার ক্ষেত্রে নীতিগত অঙ্গীকার ও বাস্তবতার মধ্যে বড় ব্যবধান রয়েছে। এ ব্যবধান কমাতে জরুরি পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন সমাজ উন্নয়নকর্মীরা। প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তি ও
লেখক নিজস্ব প্রতিবেদক127K বার পড়া

বাংলাদেশে শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও সহায়তা সেবার ক্ষেত্রে নীতিগত অঙ্গীকার ও বাস্তবতার মধ্যে বড় ব্যবধান রয়েছে। এ ব্যবধান কমাতে জরুরি পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন সমাজ উন্নয়নকর্মীরা। প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তি ও শ্রবণপ্রতিবন্ধী শিশুদের অধিকার নিয়ে আয়োজিত এক জাতীয় নীতিসহায়তা সেমিনারে তাঁরা এ কথা বলেন।
বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরে ওয়াইডব্লিউসিএ কনফারেন্স হলে এ সেমিনারের আয়োজন করে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ। এতে সহযোগী হিসেবে ছিল ‘ইন্টারঅ্যাক্ট’।

