National
প্রশাসন ক্যাডারের বিভিন্ন ব্যাচের নেতাদের সঙ্গে অ্যাসোসিয়েশনের সভা
বিসিএস প্রশাসন ক্যাডারের বিভিন্ন ব্যাচের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন। সভায় উন্নয়ন কর্মকাণ্ডসহ বিভিন্ন কার্যক্রম সরকার
লেখক বিশেষ প্রতিবেদক174K বার পড়া

বিসিএস প্রশাসন ক্যাডারের বিভিন্ন ব্যাচের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন। সভায় উন্নয়ন কর্মকাণ্ডসহ বিভিন্ন কার্যক্রম সরকারের দৃষ্টিভঙ্গি ও কর্মকৌশল অনুযায়ী পরিচালনা এবং দুর্নীতিমুক্তভাবে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বিয়ামে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।

